‘লেবাননে আটকে পড়া কর্মীদের পর্যায়ক্রমে ফেরত আনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৬:১৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৭:১৫

‘লেবাননে আটকে পড়া কর্মীদের পর্যায়ক্রমে ফেরত আনা হবে’ কোনও দেশ থেকে কর্মী ফেরত পাঠানোর চাপ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। তিনি বলেন, ‘লেবাননে যারা আটকা পড়েছেন, তাদের আমরা পর্যায়ক্রমে ফেরত আনার যাবতীয় ব্যবস্থা করবো।’

শুক্রবার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মুনিরুছ সালেহীন বলেন, ‘লেবানন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। সেখানে কর্মীরা যে টাকা উপার্জন করছেন, তাতে জীবনযাপন দুঃসাধ্য হয়ে যাচ্ছে। যার কারণে তারা ফেরত আসতে চাচ্ছেন। গন্তব্য দেশের সরকার ফেরত পাঠানোর জন্য কোনও চাপ দিচ্ছে না। এটা শুধু সুনির্দিষ্টভাবে বাংলাদেশিদের সমস্যা না, সব দেশের প্রবাসীরাই এই সমস্যায় পড়েছেন।’

তিনি আরও বলেন, ‘লেবানন ছাড়া অন্য কোনও দেশ থেকে বড় সংখ্যায় কর্মী ফেরত আসার তথ্য আমাদের কাছে নেই। লেবাননের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আমরা আন্তমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে, লেবাননে যারা আটকা পড়েছেন তাদের পর্যায়ক্রমে ফেরত আনার যাবতীয় ব্যবস্থা করবো। পৃথিবীতে কোনও দেশে আমাদের কর্মী আটকা পড়ে আছেন, আমরা তাদের নিয়ে আসিনি—এমনটা কখনও হয়নি।’

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম