দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ৫১ সপ্তাহ পার হয়েছে। ৫০তম সপ্তাহের চেয়ে শনাক্ত ১.৩৬ শতাংশ কমেছে। তবে মৃত্যুর হার বেড়েছে ৪.২৩ শতাংশ। শনিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ৫০তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৩১টি এবং শনাক্ত হয়েছে ১৩ হাজার ২৯৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৪ হাজার ৯৫ জন, মারা গেছেন ২১৩ জন।
৫১তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৮২টি, শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৮২ জন। এছাড়া সুস্থ হয়েছে ১৮ হাজার ৯৮ জন এবং মারা গেছে ২২২ জন।
সাপ্তাহিক পর্যালোচনায় জানা যায়, নমুনা পরীক্ষা কমেছে ১.৩৬ শতাংশ, শনাক্ত কমেছে ২১.৯৩ শতাংশ, সুস্থতা কমেছে ২৪.৮৯ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৪.২৩ শতাংশ।








