ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৮:২৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ২০:১৩

ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ-ভারত গত ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হয়েছে। দুই নেতাই এ বিষয়ে দ্রুত দরকষাকষি শেষ করার তাগিদ দিয়েছেন।
এই প্রেক্ষাপটে গঙ্গা নদীর পানি চুক্তি পর্যালোচনা ও অন্য ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আগামী মাসে আলোচনায় বসবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য পর্যায়ের বৈঠক আগামী মাসের ৫-৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা রবিবার (২০ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছয়টি অভিন্ন নদী নিয়ে গত বছর সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছিল। আমরা ওই নদীগুলোর বর্তমান তথ্য-উপাত্ত কয়েক মাস আগে ভারতকে সরবরাহ করেছি। এখন তারা সেগুলো পর্যালোচনা করছে।’
উল্লেখ্য, ছয়টি নদী হচ্ছে মুহুরি, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী। নদীগুলো নিয়ে ১৯৯৭ সাল থেকে দুই দেশ আলোচনা করছে। বিভিন্ন সময়ে নদী প্রবাহের তথ্য-উপাত্ত একে অপরকে সরবরাহ করেছে।
অন্যদিকে গঙ্গা পানিচুক্তি ১৯৯৬ সালে সই হয়। চুক্তির একটি ধারা অনুযায়ী পানিবণ্টনের তথ্য-উপাত্ত নিয়ে বৈঠকের কথা আছে, যা একটি রুটিন বিষয়। এটি নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
তিনি জানান, এছাড়া ১০ জেলায় ১৫টি অভিন্ন নদীর বাংলাদেশ দিকে সংরক্ষণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর একটি তালিকা ভারতকে দেওয়া হবে।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক