বঙ্গবন্ধুর ভাস্কর্য এ দেশের স্বাধীনতা অর্জনের স্মারক: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ১৬:০৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭

আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ৫৬ হাজার বর্গমাইলের এ দেশের স্বাধীনতা অর্জনের স্মারক। কোনও অপশক্তি সাম্প্রদায়িকতা এবং ঘৃণা ছড়িয়ে এ ভাস্কর্যের প্রয়োজন ও আবেদন এতটুকু ম্লান করতে পারবে না। বঙ্গবন্ধু আছেন জাতির চেতনা ও প্রেরণায়। বরং যারা জাতির পিতাকে অস্বীকার করতে চেয়েছে তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

সোমবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোনও জেনারেলের বাঁশির হুইসেলে আচমকা জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি। মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে জনগণকে ধীরে ধীরে সংগঠিত করার চূড়ান্ত ফসল, যা করেছেন বাঙালির স্বপ্নসারথী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, শাহে আলম মুরাদ, অ্যাডভোকেট খন্দকার শামসুল হক, কামাল চৌধুরী, লায়ন গণি মিয়া বাবুল, সাংবাদিক মানিক লাল দাস, হুমায়ূন কবির মিজি প্রমুখ।

/এসএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম