যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৬:১০

যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে দেশটির বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। তিনি বলেন, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনই কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ‌্যে সৌদি আরব সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে। এ অবস্থায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কী হবে, এমন প্রশ্নের জবাবে বিমান সচিব বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুনরায় বিমান চলাচল শুরু হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন।’ এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার ব্রিটিশ সরকার নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ার স্বীকারোক্তি দেওয়ার পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:
যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করেছে যেসব দেশ

নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে মুম্বাইসহ মহারাষ্ট্রে রাতের কারফিউ 

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
জেট ফুয়েলের দামে আগুন, ঝুঁকির মুখে এভিয়েশন খাত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের