কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ০২:০৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০২:১২

কর্মহীন শ্রমিকদের নগদ সহায়তা প্রদান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রফতানিমুখী তৈরি পোশাক এবং চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় নগদ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে তৈরি পোশাক এবং চামড়া ও পাদুকা শিল্পে কর্মহীন দুস্থ শ্রমিকদের জরুরি মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় সরকার এই সামাজিক নিরাপত্তা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে। এতে উন্নয়ন সহযোগী সংস্থা—ইউরোপীয় ইউনিয়ন এবং ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করতে সম্মত হয়।’

প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘জাতির পিতা আমৃত্যু দেশের খেটে খাওয়া শ্রমিকের দুঃখ-দুর্দশা লাঘবে নিরলস পরিশ্রম করে গেছেন। জাতির পিতার আদর্শ অনুসরণ করে তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বর্তমান সরকার দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথমেই প্রধানমন্ত্রী ৩১ দফা ঘোষণা করেন। তৈরি পোশাক কারখানা মালিকরা সহযোগিতা চাওয়ার আগেই অর্থনীতি পুণরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেন এবং শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য অর্থ প্রদান করেন তিনি।

শ্রম মন্ত্রণালয় জানায়, কর্মহীন শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমটি মাঠ পর্যায়ে বাস্তবায়নে সরকার গঠিত কমিটি, সংশ্লিষ্ট শিল্প সংগঠনসমূহের প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সহযোগীতায় যাচাই বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের ভিত্তিতে প্রাপ্ত এক হাজার ৭৯৪ জন কর্মহীন শ্রমিককে এ বছরের সেপ্টেম্বরের জন্য প্রথম পর্যায়ে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান নিশ্চিত করা হলো।

অনুষ্ঠানে সংসদ সদস্য ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বেগম সামসুন নাহার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশে নিযুক্ত জার্মান চার্জ ডি অ্যাফেয়ার্স কোনস্টানা জাঙ্গার, ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশন মরিজো শিয়ান এবং বিজিএমইএ'র সেক্রেটারি কমোডর (অব.) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম  মিজানুর। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ৪টি শিল্প সংগঠন: বিজিএমইএ,  বিকেএমইএ, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম