বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৫:১৯

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহাবুব আলী। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

এদিকে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান। তিনি বলেন, দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে তাদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে।

নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণের কারণে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে। এ অবস্থায় বাংলাদেশ অবস্থা বুঝে ব্যবস্থা নেবে বলে এর আগে জানান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। 

আরও পড়ুন-
যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগের বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা: বিমান সচিব

যুক্তরাজ্য ভ্রমণ বাতিল করেছে যেসব দেশ

নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস নিয়ে কেন এত উদ্বেগ?

/সিএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম