জিআর কার্যক্রমে এমপিদের সম্পৃক্ততা চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৭:০৬

জিআর কার্যক্রমে এমপিদের সম্পৃক্ততা চায় সংসদীয় কমিটি সাধারণ সহায়তা (জিআর) কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ততা চায় সংসদীয় কমিটি। এ জন্য নীতিমালা সংশোধনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। 

বুধবার (২৩ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 

বৈঠকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি ‘জিআর’ এর নীতিমালা সংশোধন করার সুপারিশ করেছে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের মতামত নিয়ে কাজ করার সুপারিশ করা হয়।

বৈঠকে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীর ফোর্সেগুলোর বাংলাদেশের শরণার্থীদের সহায়তা করার বিষয়ে আরও তৎপর হওয়া প্রয়োজন উল্লেখ করে সুস্পষ্ট কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের মনোযোগ আকর্ষণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী ও কমিটি সদস্য ডা. মো. এনামুর রহমান, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, মজিবুর রহমান চৌধুরী এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী