বিজেএমসি’র বন্ধ মিল ইজারা দেওয়ার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২০, ১৮:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ১৯:৩৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে বেসরকারি ব্যবস্থাপনায় মিলগুলো পুনরায় চালুর বিষয়ে পাওয়া প্রস্তাব সরকারের গৃহীত নীতিমালার আলোকে পরীক্ষা ও বিবেচনার জন্য কমিটি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

বুধবার (২৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (প্রশাসন) আহ্বায়ক করে ৯ সদস্যের আন্তমন্ত্রণালয় ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে বাংলাদেশ পাটকল করপোরেশন-বিজেএমসির চেয়ারম্যান সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।  এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাট), অর্থ বিভাগের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি এবং জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করা করা হয়েছে।

বিজেএমসি’র বন্ধ মিলগুলো পুনরায় চালুর লক্ষ্যে দরপত্র, আগ্রহ ব্যক্তকরণ ও প্রস্তাব আহ্বানের জন্য বিজ্ঞপ্তির খসড়া পরীক্ষা ও চূড়ান্তকরণে এ কমিটি কাজ করবে। এছাড়া কমিটি প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রাপ্ত প্রস্তাব নিষ্পত্তির বিষয়ে পরামর্শ প্রদান করবে। মিলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার ক্ষেত্রে সরকারি স্বার্থরক্ষায় গ্রহণীয় ব্যবস্থা ও করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান ও প্রযোজ্য ক্ষেত্রে এ বিষয়ক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে পরামর্শ প্রদান করবে। 

উল্লেখ্য, সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান এবং পাট খাত পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ২৫টি চালু মিলে কর্মরত সব স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ ও ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়নপূর্বক উৎপাদন কার্যক্রম চলতি বছরের ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা করা হয়।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম