দুই বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৩:১৯

ড. আহমদ কায়কাউস (ছবি সংগৃহীত) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ড. আহমদ কায়কাউস। বুধবার (২৩ ডিসেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব করা হয়েছিল। বুধবার (২৩ ডিসেম্বের) তার অবসর-উত্তর ছুটি মঞ্জুর করা হয়। ৩১ ডিসেম্বর থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।

চুক্তির শর্তে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসকে অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে আগামী ১ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।  

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।

আহমদ কায়কাউসকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

/এসএসএ/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম