বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক: জাপানের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৪:০৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৪:১৬

বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক: জাপানের রাষ্ট্রদূত বিনিয়োগ পরিবেশ তৈরিতে বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেছেন, বাংলাদেশ ভালো বিনিয়োগ পরিবেশ তৈরি করায় জাপানি কোম্পানিগুলো এদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক ডিক্যাব টকে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য অবকাঠামো উন্নয়ন, কানেক্টিভিটি, কাস্টম সংক্রান্ত নিয়ম সহজীকরণসহ নানা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, বাংলাদেশে জাপানের তিন শতাধিক কোম্পানি কাজ করছে। কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বাংলাদেশ ভালোভাবে সামলেছে এবং দ্রুত আগের অবস্থায় ফিরে যাওয়ার পথে রয়েছে।

জাপানের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জাপান এবং এই স্ট্র্যাটেজি এই অঞ্চলের সমৃদ্ধি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবার জন্যই ভিশন।

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাপানের চিন্তাভাবনা রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত ইতো নাওকি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

/এসএসজেড/এমপি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম