করোনায় মৃত ৪০১২ জনই ষাটোর্ধ্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৩আপডেট : ২৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৩

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, রংপুরের ছবি স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে যে ১৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ্ব। আর করোনায় এখন পর্যন্ত মৃতুবরণকারী সাত হাজার ৩৭৮ জনের মধ্যে চার হাজার ১২ জনের বয়সই ৬০ বছরের ওপরে। শতকরা হিসেবে  তা ৫৪ দশমিক ৩৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিফতর এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর বিজ্ঞপ্তিতে জানায়, মোট মারা যাওয়াদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন এক হাজার ৮৭৭ জন, ২৫ দশমিক ৪৪ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৬৮ জন, ১১দশমিক ৭৬ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৩৭২ জন, পাঁচ দশমিক শূন্য চার শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ১৫৯ জন, দুই দশমিক ১৬ শতাংশ; ১১ থেকে ২০ বছরের মধ্যে আছে ৫৬ জন, শূন্য দশমিক ৭৬ শতাংশ; আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে আছে ৩৪ জন যা কিনা শূন্য দশমিক ৪৬ শতাংশ। করোনার অ্যান্টিজেন টেস্ট

অপরদিকে, বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন। মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন চার হাজার ৩২ জন যা কিনা ৫৪ দশমিক ৬৫ শতাংশ; চট্টগ্রাম বিভাগে এক হাজার ৩৭৬ জন, ১৮ দশমিক ৬৫ শতাংশ; রাজশাহী বিভাগে ৪৩১ জন, পাঁচ দশমিক ৮৪ শতাংশ; খুলনা বিভাগে ৫২০ জন, সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ; বরিশাল বিভাগে ২৩৬ জন, তিন দশমিক ২০ শতাংশ; সিলেট বিভাগে ২৯০ জন, তিন দশমিক ৯৩ শতাংশ; রংপুর বিভাগে রয়েছেন ৩৩১ জন, চার দশমিক ৪৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৬২ জন, দুই দশমিক ২০ শতাংশ।

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম