তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২০, ১৪:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১৫:০৫

শীত ও কুয়াশায় গ্রামে চলাফেরায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ দেশের উত্তরাঞ্চলে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। এটি উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন চারদিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।’ শীত বাড়ছে সারাদেশে

আজ শনিবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, রাজশাহী বিভাগের বদলগাছিতে ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৫, ডিমলায় ৮ দশমিক ৬, ঈশ্বরদী ও  শ্রীমঙ্গলে ৯, সৈয়দপুর ও রাজারহাটে ৯ দশমিক ৫,  দিনাজপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ২, চট্টগ্রামে  ১৫ দশমিক ৩, সিলেটে ১৪,  রাজশাহীতে ৯,  রংপুরে ১১,  খুলনায় ছিল ১২ এবং বরিশালে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শৈত্যপ্রবাহ

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  

/এসএনএস/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম