কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ, তাপমাত্রা আরও কমবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৪৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৯:৩২

কর্মজীবী মানুষ গরম পোশাক পরেও চলাচলে পড়েছেন দুর্ভোগে দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশ। মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহের মধ্যেই গত দুই দিনের তুলনায় আজ তাপমাত্রা আরও কিছুটা কমেছে। আগামী দুই দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। এরপর ১/২ তারিখের দিকে আবারও কমে যাবে তাপমাত্রা।  সে সময় ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

আজ দেশের ১২ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। এছাড়া আরও ১০ জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

খুলনা বিভাগসহ গোপালগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর, রাজশাহী, বদলগাছি, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শীত বাড়ছে সারাদেশে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭  ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মাদারীপুরে ছিল ১০ দশমিক ৩, আজ ৯ দশমিক ৬; গোপালগঞ্জে ছিল ৯, আজ  ৮; রাজশাহীতে ছিল ৮, আজ ৭ দশমিক ৭; ঈশ্বরদীতে ছিল  ৯ দশমিক ২, আজ ৮ দশমিক ৫; বদলগাছিতে ছিল ৮ দশমিক ২, আজ ৯; দিনাজপুরে ছিল ৯ দশমিক ৭, আজ ৯; তেঁতুলিয়ায় ছিল ৮ দশমিক ৪, আজ ৮ দশমিক ৮; রাজারহাটে ছিল ৯ দশমিক ৮, আজ ১০; খুলনায় ছিল ১০ দশমিক ৫,  আজ ১০; খেপুপাড়ায় একই ১০, কুমারখালীতে একই ১০, সাতক্ষীরায় ছিল ১০,  আজ ৯ দশমিক ৫; যশোরে ৮ দশমিক ৬,  আজ ৮ দশমিক ৫; চুয়াডাঙ্গায়  ছিল ৭ দশমিক ৭, আজ ৭ দশমিক ৩; বরিশালে ছিল ৯ দশমিক ৬, আজ ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল  ছিল ১৪, আজ ১৩ দশমিক ৭; ময়মনসিংহে ছিল ১১ দশমিক ৮, আজ ১১ দশমিক ৫; চট্টগ্রামে ছিল ১৩ দশমিক ৫, আজ ১৪; সিলেটে ছিল ১২ দশমিক ২, আজ ১২ দশমিক ১;  রংপুরে ছিল ১১ দশমিক ৬, আজ ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত বাড়ছে সারাদেশে (ছবি: ফোকাস বাংলা)

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘এই শৈত্যপ্রবাহ আরও দুদিন থাকবে অর্থাৎ ৩০ ও ৩১ জানুয়ারি। এ সময় তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে ১  ও ২ জানুয়ারি তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা।’

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম