প্রথম ধাপের অর্ধেক পৌরসভায় জামানত খোয়ালেন বিএনপি প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৫৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১৯:০২

বিএনপি সোমবার নির্বাচন অনুষ্ঠিত ২৩টি পৌরসভার মধ্যে ১২টিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা জামানত হারিয়েছেন। এ নির্বাচনে মেয়র পদে সব মিলে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট পড়েছে সাড়ে ১৩ শতাংশ। বিপরীতে নৌকায় ভোট পড়েছে ৬৪ শতাংশ। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো রিটার্নিং কর্মকর্তাদের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, নির্বাচনে কাস্টিং হওয়া মোট ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়া প্রার্থীদের জামানত স্বয়ংক্রিয়ভাবে বাজেয়াপ্ত হয়ে যায়।

এদিকে প্রথম দফা পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ২৩টি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন ১৮টিতে, বিএনপি জয় পেয়েছে দুটিতে, আর তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

যেসব পৌরসভায় বিএনপির প্রার্থীরা জামানত হারিয়েছেন সেগুলো হলো—পাবনার চাটমোহর, রংপুরের বদরগঞ্জ, বরগুনার বেতাগী, মৌলভীবাজারের বড়লেখা, ঢাকার ধামরাই, ময়মনসিংহের গফরগাঁও, বরিশালের বাকেরগঞ্জ ও উজিরপুর, রাজশাহীর কাটাখালী, পটুয়াখালীর কুয়াকাটা, মানিকগঞ্জ সদর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর।

প্রথম দফায় দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি পৌরসভায় প্রার্থীর মৃত্যু হওয়ায় ফল ঘোষণা তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়।

আরও পড়ুন- 

প্রথম ধাপের পৌর নির্বাচনে আ. লীগ ১৮, স্বতন্ত্র ৩, বিএনপি ২ 

প্রথম ধাপের পৌরসভায় ভোট পড়েছে ৬৫ শতাংশ

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম