বঙ্গবন্ধু সরকারের নতুন আমদানি নীতি ঘোষণা

উদিসা ইসলাম
৩১ ডিসেম্বর ২০২০, ০৮:০০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ০৮:০০

ফিরে দেখা ১৯৭২

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৩১ ডিসেম্বরের  ঘটনা।)

১৯৭২ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর পরের অর্ধবছরের বাণিজ্য মৌসুমের আমদানি নীতি ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যায় বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকী জাতির উদ্দেশে প্রদত্ত বেতার ও টেলিভিশন ভাষণে ১৯৭৩ সালের জানুয়ারি-জুন মেয়াদের বাণিজ্য মৌসুমের আমদানি নীতি ঘোষণা করেন। এই নয়া আমদানি নীতিতে ১৯৭৩ সালের জানুয়ারি-জুন বাণিজ্য মৌসুমে ২১৯ কোটি টাকার পণ্যদ্রব্য আমদানির ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়। ১৯৭২ সালে দুই পর্বে ইস্যু করা মোট ৩৪৬ কোটি টাকার আমদানি লাইসেন্সের মধ্যে ৩৬০ কোটি টাকার দরপত্র খোলা হয়েছিল। এরমধ্যে গত ডিসেম্বর পর্যন্ত প্রায় একশ’ কোটি টাকার পণ্য এসে পৌঁছেছে। নয়া আমদানি নীতিতে পণ্যদ্রব্যের সরবরাহ বাড়ানোর জন্য লাইসেন্স ইস্যু করার ভিত্তিকে বাড়িয়ে দিয়ে সর্বনিম্ন লাইসেন্সের অর্থের পরিমাণ ৫ হাজার টাকা ও সর্বোচ্চ অর্থের পরিমাণ ৩৫ হাজার টাকা রাখা হয়।

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে ১৯৭২ সালের এই দিনে মন্ত্রিসভার এক বৈঠকে সরকারের ১৯৭৩ সালের জানুয়ারি-জুন শিপিং মৌসুমের আমদানি নীতি অনুমোদন করা হয়। বাসসের বরাত দিয়ে দৈনিক বাংলার প্রতিবেদনে বলা হয়, এই দিনে গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠক সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।

আমদানি নীতিতে নতুন কী ছিল

নয়া আমদানি নীতির বিশেষ দিকগুলো হলো—এতে ২১৯ কোটি টাকার পণ্য আমদানির ব্যবস্থা রয়েছে। আমদানি নীতির সঙ্গে লাইসেন্স প্রদানের নীতি ঘোষণা করা হয়। এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটরসহ বেশ কিছু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয় নতুন নীতিতেও। কতগুলো অতি প্রয়োজনীয় পণ্য, যেমন—ওষুধ, ওষুধ শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

কৃষি বিপ্লবের চ্যালেঞ্জ গ্রহণে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী কৃষিক্ষেত্রে বিপ্লব সাধনের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা জাতি হিসেবে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে পারবো কী পারবো না, তা নির্ভর করে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মহাপরিকল্পনার সাফল্যের ওপর।’ রাষ্ট্রপতি স্বাধীনতার পর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে এ কথা বলেন। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে তিনি ৬৯২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেন। শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য যেসব পরিকল্পনা কার্যকর হতে চলেছে, তার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে কৃষক সমাজ ও বিজ্ঞানীদের বলিষ্ঠ ভূমিকা পালন করার বিষয়টি রয়েছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতাকে জাতীয় জীবনে অর্থপূর্ণ করতে গণতান্ত্রিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে নিজেদের ও ভবিষ্যৎ বংশধরদের জন্য সুখ-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জন করতে হলে, আমাদের সবুজ বিপ্লবের প্রকল্পকে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হতে আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক দেশে কৃষক-শ্রমিক রাজ কায়েম করার উদ্দেশ্যে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হওয়ার জন্য বাস্তুহারাদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ বাস্তুহারা সমিতির কেন্দ্রীয় সংসদের এক বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণদানকালে তিনি বলেন, ‘বাস্তুহারাদের সমস্যা সম্পর্কে বর্তমান সরকার সচেতন। তাদের পুনর্বাসনের জন্য সরকার সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।’ তিনি বলেন, ‘মুক্তি-সংগ্রামে বাস্তুহারা সমিতির সদস্যরা যেভাবে অংশগ্রহণ করেছেন, আগামী দিনে মুজিববাদ প্রতিষ্ঠার সংগ্রামেও তারা শরিক হবেন।’ তিনি বাস্তুহারাদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

 

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত