চার্জশিটের আগে আসামির হাজিরা অব্যাহতি চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২০, ২০:২০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ২০:২৩

 

সংসদীয় কমিটির বৈঠক অধিক সংখ্যক আসামির মামলার ক্ষেত্রে চার্জশিটের আগে হাজিরা অব্যাহতির ব্যবস্থা চায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া দীর্ঘদিন ধরে চলা মামলার চার্জশিট দ্রুত দেওয়ার ব্যবস্থাও চায় কমিটি। এ বিষয়ে আলোচনার জন্য কমিটির আগামী বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বৈঠকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। আমরা আরও বিস্তারিত ফলপ্রসূ আলোচনা করতে চাই। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে।’

কমিটির সদস্য রুমিন ফারহানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক মামলা বছরের পর বছর ধরে চলে, চার্জশিট দেওয়া হয় না। সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট দেওয়ার সময় ৭৭ বার পিছিয়েছে। এগুলো নিয়ে আলোচনা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে।’

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘অনেক মামলায় বেশি সংখ্যক আসামি করা হয়। শত শত আসামি করারও ঘটনা আছে। চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে এত আসামির হাজিরা অব্যাহতি দেওয়া যায় কিনা, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।’

বৈঠকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে রুমিন বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন হবে। আমি বলেছি, এক্ষেত্রে যেন রাজনীতিকরণ না হয়, সেটা দেখতে বলেছি। বঙ্গবন্ধুর খুনিদের কারা কোথায়, কীভাবে পুনর্বাসন করছে, সেটা যথাযথভাবে যেন তদন্ত হয়, তা বলেছি।’

এছাড়া ধর্ষণ মামলার ক্ষেত্রে ডিএনএ ল্যাব বাড়ানো এবং ডোপ টেস্টের জন্য পর্যাপ্ত সংখ্যক ল্যাব গঠনের সুপারিশ করা হয়। বৈঠকে বিচার দ্রুত শেষ করতে পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আব্দুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, মো. শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান, শহীদুজ্জামান সরকার, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা, খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশ নেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের