নতুন বছরের শুরুতেই চালসহ ১০ পণ্যের দাম বেড়েছে

গোলাম মওলা
০১ জানুয়ারি ২০২১, ১৩:১৮আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৯:২৭

নিত্যপণ্যের বাজার



নতুন বছরের শুরুতেই চালসহ অন্তত ১০টি পণ্যের দাম বেড়েছে। কমেছে পেঁয়াজ, আলু ও ডিমের দাম। দাম বাড়া পণ্যের তালিকায় রয়েছে মাঝারি মানের মসুর ডাল, ব্রয়লার মুরগি, এলাচ, দারুচিনি, জিরা, আমদানি ও দেশি দুই ধরনের আদা, খোলা সয়াবিন তেল, এক লিটার ও ৫ লিটার বোতলজাত সয়াবিন, পাম খোলা ও পাম সুপার।

শুক্রবার (১ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে চিকন ও মাঝারি চাল কেজিতে ২ টাকা করে বেড়েছে। চালের কেজি প্রায় ৭০ টাকা ছঁই ছুঁই। অবশ্য নতুন বছরে মোটা চালের দাম নতুন করে না বাড়লেও তা ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আর চিকন চাল বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে। এক সপ্তাহ আগে এই চালের দাম ছিল ৫৮ টাকা কেজি। রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ব্যবসায়ী বিপ্লব সরকার বলেন, চাহিদার তুলনায় চালের সরবরাহে ঘাটতির কারণে দাম বাড়ছে। আমদানি করা চাল বাজারে এলে দাম কমবে। 
এ প্রসঙ্গে বাদামতলী ও বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চালের সরবরাহ বাড়লে দাম কমে আসবে। ধানের দাম বেড়ে যাওয়া এবং বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন কিছুটা কম হওয়ার কারণে চালের দাম বেড়েছে।’ 
গত এক সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে জিরা ও দারুচিনির দাম।

ব্যবসায়ীরা বলছেন, দারুচিনি ও জিরা কেজিতে বেড়েছে ৫০-৬০ টাকা করে।  খুচরা বাজারে মাঝারি মানের মসুর ডাল বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি। গত সপ্তাহে মসুর ডালের দাম ছিল ৮০-৯০ টাকা। ১২০ টাকা কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা কেজি দরে। আদার দাম বেড়েছে কেজিতে ১০ টাকা করে। গত সপ্তাহে বিক্রি হওয়া ৩২ টাকা হালি ফার্মের ডিম আজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়।

ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হওয়ায় দাম কমতে শুরু করেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি। এছাড়া ভারত পেঁয়াজ রফতানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। পেঁয়াজের সঙ্গে নতুন আলুর দামও বেশ খানিকটা কমেছে। তবে পুরনো আলুর দাম বেড়েছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে,  নতুন দেশি পেঁয়াজে বাজার ভরপুর। আমদানি করা পেঁয়াজও রয়েছে প্রচুর। এতে ভালো মানের দেশি পেঁয়াজ প্রতিকেজি ৪০- ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। যদিও এই পেঁয়াজ গত সপ্তাহে ৫৫-৬০ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা পেঁয়াজ আগের মতোই ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে শীতের সবজি, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বেড়েছে। নতুন করে দাম না কমলেও ক্রেতারা সবজি কিনে স্বস্তি পাচ্ছেন। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ক্রেতারা তুলনামূলক কম দামে সবজি কিনতে পারছেন। শুক্রবার (১ জানুয়ারি) বাজারভেদে বেশিরভাগ শীতকালীন সবজি ৩০ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে।
রাজধানীর মুগদার বাসিন্দা ছাইদুল ইসলাম বলেন, নতুন বছরে সবজির বাজারে স্বস্তি থাকলেও চাল ডালসহ অন্যান্য পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালে অধিকাংশ সময়ই জিনিসপত্রের দাম বেশি ছিল। অথচ মানুষের আয় বাড়েনি। এ কারণে ২০২১ সালে মানুষ যাতে অস্বস্তির মধ্যে না থাকে, সে জন্য জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকা জরুরি।

বাজার ঘুরে দেখা গেছে, আগের মতো শিমের কেজি ৩০-৫০ টাকা। ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। ২০ টাকা কেজি শালগম। মুলা ১০-১৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ৩০ টাকায় পাওয়া যাচ্ছে বড় লাউ। গাজর বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজি। বেগুনের কেজি ৩০-৪০ টাকা, করলার কেজি ৪০-৫০ টাকা। সব ধরনের শাক বিক্রি হচ্ছে ৫-১০ টাকা আঁটি।

মানিকনগর বাজারের ব্যবসায়ী আহমেদ খান বলেন, পেঁয়াজের মতোই নতুন আলুর দামও কমে এসেছে। গত সপ্তাহে ৪৫-৫০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে দাম বেড়েছে পুরনো আলুর। পুরনো আলু ৪৫-৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি।

/জিএম/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম