১৭ জনের মৃত্যুর খবর দিয়ে নতুন বছর শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ১৫:৪৯আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৬:৪০

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন, রংপুরের ছবি গত ২৪ ঘণ্টায় (৩১ ডিসেম্বর ২০২০ সকাল ৮টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত সরকারি হিসাবে মারা গেলেন সাত হাজার ৫৭৬ জন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৯০ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ১৪ হাজার ৫০০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ১৯৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।

শুক্রবার (১ জানুয়ারি) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

সবশেষ গত ১৪ নভেম্বর এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর; সেদিন ১৪ জনের মৃত্যু হয়েছিল। এরমধ্যে ২০ নভেম্বর ও ২২ ডিসেম্বরও ১৭ জন করে মৃত্যুর খবর জানানো হয়েছিল।

গত বছর ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। এর প্রায় তিন মাস পর গত ৮ মার্চ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায়। এর ১০ দিন পর প্রতিষ্ঠানটি করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যুর খবর দেয়। গত ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবারের বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার আট দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৭ শতাংশ।

এতে বলা হয়, দেশে বর্তমানে ১১৪টি আরটি-পিসিআর, ২৬টি জিন-এক্সপার্ট  ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগারসহ মোট ১৮০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪টি। অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ১০৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৭০১টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৫ লাখ ৬৭ হাজার ৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ছয় লাখ ৭২ হাজার ৬৫৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে পুরুষ ১০ জন, আর নারী সাত জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৭৬৪ জন এবং নারী মারা গেছেন এক হাজার ৮১২ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক শূন্য আট শতাংশ এবং নারী ২৩ দশমিক ৯২ শতাংশ।

বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন একজন।

তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে অধিদফতর জানিয়েছে, মারা যাওয়া ১৭ জনের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১২ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দুই জন করে এবং রংপুর বিভাগের রয়েছেন একজন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১৯৭ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ৮৪০ জন, চট্টগ্রাম বিভাগের ১৯২ জন, রংপুর বিভাগের ৬০ জন, খুলনা বিভাগের ১৮ জন, বরিশাল বিভাগের ২৬ জন, রাজশাহী বিভাগের ২৭ জন, সিলেট বিভাগের ২৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫৯৪ জন, ছাড়া পেয়েছেন ৬৬২ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ চার হাজার ৬২৯ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৬৫ হাজার ৮৪৪ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৮ হাজার ৭৮৫ জন। 

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম