মারা যাওয়াদের প্রায় ৫৩ শতাংশ অন্য রোগে আক্রান্ত ছিলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২১, ১৬:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৬:৫৭

ছবি: সাজ্জাদ হোসেন গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন। এর মধ্যে ৯ জন বা ৫২ দশমিক ৯৪ শতাংশ আগে থেকেই অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার (১ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্য রোগে আক্রান্ত ৯ জনের মধ্যে দুই জন ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। এছাড়া উচ্চরক্তচাপে আক্রান্ত ছিলেন দুই জন; উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত দুই জন; কিডনি রোগ ও হৃদরোগে আক্রান্ত একজন; একজন আক্রান্ত অ্যাজমতে এবং আরেকজন আক্রান্ত ছিলেন অ্যাজমা ও উচ্চ রক্তচাপে।

বিজ্ঞপ্তিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলা হয়, যারা আগে থেকে দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্ত তারাসহ বয়োজ্যেষ্ঠরা করোনায় আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৭০-এর বেশি। তিনি বিদেশফেরত ছিলেন না, তবে বিদেশ থেকে আসা এক আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন বলে সেদিন সরকার থেকে জানানো হয়।

গত ২৭ আগস্ট কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি করোনার টিকা দেওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কথা উল্লেখ করে।

করোনার ভ্যাকসিনবিষয়ক খসড়া পরিকল্পনাতে মোট চারটি পর্যায়ে বাংলাদেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। সে তালিকার প্রথম পর্যায় ১ ( এ) তে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে—যারা এইচআইভি, যক্ষ্মা, ক্যান্সারে আক্রান্ত তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। ঝুঁকি রয়েছে এমন মানুষের সংখ্যা ছয় লাখ ২৫ হাজার।

এছাড়াও প্রথম পর্যায়ের বি ধাপে প্রাধান্য পাবেন ষাটোর্ধ্বরা। তাদের সংখ্যা প্রায় এক কোটি ২০ লাখ। করোনায় এই বয়সীদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই বয়সীদের বিশেষ বিবেচনা করার জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম