যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সদস্য মনোনীত হয়েছেন ড. আবুল বারাকাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১১:২৬আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১১:৩০

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান –টিআইজিইআর (ট্রান্সফরমেশন, ইন্টগ্রেশন, গ্লোবালাইজেশন, ইকোনমিক, রিচার্স) এর সাইন্টিফিক রিসার্চ এডভাইজারি বোর্ডের (এসএবি) সদস্য হিসেবে ১০ বছরের (২০২১-৩০) জন্য মনোনীত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি মনে করে ড. বারকাতের এ মনোনয়ন ব্যক্তি বিবেচনা ছাড়াও, দেশের এবং অর্থনীতি সমিতির জন্য এক অপরিমেয় সম্মানের বিষয়।
উল্লেখ্য, এসএবি–টিআইজিইআর’র বোর্ড চেয়ারম্যান হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী জোসে র‍্যানন হরাট ২০২১-৩০ সময়কালে দায়িত্ব পালন করবেন। তিনি চেয়ারম্যান হিসাবে অর্থনীতিতে নোবেল বিজয়ী রবার্ট এ মুন্ডেলের স্থলাভিষিক্ত হবেন।

গবেষণা প্রতিষ্ঠান টিআইজিইআর বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, গবেষক, চিন্তাবিদ, পেশাজীবী এবং রাজনৈতিক ব্যক্তিত্বের সমন্বয়ে সাইন্টিফিক রিসার্চ অ্যাডভাইজারি বোর্ড গঠন করে। আধুনিক পোল্যান্ড বিনির্মানে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসাবে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব, অধ্যাপক গ্রাজেজর্জ ডব্লিউ কলোডকো এ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন।

/জিএম/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের