রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা দরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৫:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৫:০৫

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘রাজনীতিতে মূল রাজনীতির মানুষদের সুপ্রতিষ্ঠা করা দরকার। মূল রাজনীতিকরাই রাজনীতিকে প্রতিষ্ঠিত করে। রাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভিত্তি সুদৃঢ় হবে।’ 

শনিবার (২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জনতার প্রত্যাশা’ নামক সংগঠন আয়োজিত সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন ।

মন্ত্রী বলেন,  ‘প্রতিকূলতা, প্রতিবন্ধকতা ও কণ্টকাকীর্ণ পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারবো। মূল রাজনীতি এলোমেলো হয়ে গেলে তাসের ঘরের মতো অনেক কিছুই ভেঙে যাবে। এজন্য রাজনীতিতে হঠাৎ উত্থান হওয়া ও চলে যাওয়ার অশুভ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

জাহাঙ্গীর হোসাইনের রাজনৈতিক জীবন স্মরণ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ করতে হলে শেখ হাসিনাকে মানতে হবে। মূল আওয়ামী লীগকে মানতে হবে। রাজনীতির কঠিন অবস্থায়ও জাহাঙ্গীর হোসাইন বঙ্গবন্ধুর আদর্শ ও মূল আওয়ামী লীগের চেতনার বাইরে যান নি। এ জাতীয় মানুষরা বিভিন্নভাবে হারিয়ে যাচ্ছেন।’

‘জনতার প্রত্যাশা’ এর সভাপতি এম এ করিমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

 

 

 

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম