‘শেখ হাসিনা একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৯:৪৩আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৯:৪৩

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘এক সময়ের অচেনা বাংলাদেশকে সারা বিশ্বের বুকে পরিচিত করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যিনি দেশ পরিচালনায় ১৭ কোটি মানুষের আস্থা অর্জন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক অসম্ভবকে সম্ভব করেছেন। দেশ পরিচালনায় মুজিবকন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’

শনিবার (২ জানুয়ারি) সমাজসেবা অধিদফতরের জাতীয় সমাজসেবা দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এরোমা দত্ত এমপি।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার এক কোটি মানুষকে ভাতা দিয়ে সহায়তা করছে। একইসঙ্গে আরও দেড় কোটি পিছিয়ে পড়া মানুষকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে এই সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে।’ ভাতা প্রদানে কোনোরকম অনিয়ম যেন না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সুফলভোগীদের কাছে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম দূর হবে।’

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম