আগামীকাল থেকে শীত কমবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ২০:০০আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ২০:০০

আজ শনিবার (২ জানুয়ারি) দেশের সাত জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। ১০ ডিগ্রির কাছাকাছি আছে আরও ৯ জেলার তাপমাত্রা। নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে। গত দুই দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হয়নি। তবে আগামী দুই দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, ‘শীতের প্রকোপ কমে আসবে। এখন কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি এই সপ্তাহে কমে আসতে পারে।’ কুয়াশায় গ্রামে চলাফেরায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদিতে ৯ দশমিক ৭, যশোর ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২, নওগাঁর বদলগাছিতে ৯ এবং কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৫ দশমিক ১, ময়মনসিংহে ১১,  চট্টগ্রামে ১৩ দশমিক ৯, সিলেটে ১৩ দশমিক ৯, রাজশাহীতে ১০ দশমিক ৫, রংপুরে ১১,  খুলনায় ১২ এবং বরিশালে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল  পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য এলাকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম