চতুর্থ ধাপে যেসব পৌরসভায় ভোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২১, ২০:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২১, ২০:৫৫

চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর রবিবার (৩ জানুয়ারি) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

৫৬টি পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএম এবং ২৫টিতে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৪ ফেব্রুয়ারি যেসব পৌরসভায় ভোট হবে সেগুলো হলো— ঠাকুরগাঁও সদর (ইভিএম), রাণীশংকৈল (ব্যালট), রাজশাহীর নওহাটা (ব্যালট), গোদাগাড়ী (ইভিএম), তাহেরপুর (ব্যালট), লালমনিরহাট সদর (ইভিএম), পাটগ্রাম (ব্যালট), নরসিংদী সদর (ব্যালট), মাধবদী (ইভিএম), রাজবাড়ীর গোয়ালন্দ (ব্যালট), রাজবাড়ী সদর (ইভিএম), বরিশালের মুলাদী (ইভিএম), বানারীপাড়া (ব্যালট), শেরপুর সদর (ইভিএম) শ্রীবরদী (ব্যালট), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোরের বড়াইগ্রাম (ব্যালট) ও সদর (ব্যালট), খাগড়াছড়ির মাটিরাঙ্গা (ব্যালট), বান্দরবান সদর ( ইভিএম), বাগেরহাট সদর (ইভিএম), সাতক্ষীরা সদর (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া ( ইভিএম), পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ (ব্যালট), কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর (ব্যালট), করিমগঞ্জ (ব্যালট), টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম), কালিহাতী (ব্যালট), পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর (ব্যালট), আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম), ফরিদগঞ্জ (ব্যালট), মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম), বাঘারপাড়া (ব্যালট), রাঙ্গামাটি সদর (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুর ডামুড্যা (ব্যালট), জামালপুরের মেলান্দহ (ব্যালট), ময়মনসিংহের ফুলপুর (ইভিএম) জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম), কালাই (ব্যালট), নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা (ব্যালট) এবং সিলেটের কানাইঘাট (ব্যালট)।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম