লন্ডন থেকে আসা বিমানের ছয় যাত্রী কোয়ারেন্টিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৯:২৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ২০:৫৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সোমবার (৪ জানুয়ারি) লন্ডন থেকে ঢাকায় এসেছেন ছয় জন। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। লন্ডন থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিনে পাঠানোর বাধ্যবাধকতা শুরুর পর, সেখানে থেকে আসা বিমানের প্রথম ফ্লাইট এটি। বিমানবন্দর সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ছয় জনের মধ্যে দুই জন হোটেলে কোয়ারেন্টিনে গেছেন। বাকি চার জন হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকবেন।

যুক্তরাজ্যের করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়া ঠেকাতে দেশটি থেকে আসা যাত্রীদের ১৪ দিন নিজ খরচে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। গত ১ জানুয়ারি থেকে এই নির্দেশ চালু হয়েছে।

বাংলাদেশ সরকার থেকে এমন নির্দেশনা জারির পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটা ১৫২ জন যাত্রীই তাদের ফ্লাইট বাতিল করেন। ফলে লন্ডন থেকে সোমবার সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ৪৮ যাত্রী। এরমধ্যে ৪১ জন সিলেটের। বাকিরা পরে শাহজালাল বিমানবন্দরে আসেন।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সরাসরি ফ্লাইট আসে। সর্বশেষ গত ২৪ ডিসেম্বর ২০২ জন, গত ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে আসে। এই তিন দিন আসা যাত্রীদের মধ্যে যথাক্রমে ১৬৫, ১৪৪ ও ২০২ জন ছিলেন সিলেটের। বাকিরা ঢাকায় চলে যান।

আরও পড়ুন-

ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন আরও ৪১ লন্ডন প্রবাসী

/সিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম