পেঁয়াজে ১০% শুল্ক আরোপ, চাল আমদানিতে হ্রাস

শফিকুল ইসলাম
০৭ জানুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ২২:২৪

সরকার বিদ্যমান পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে চাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক থেকে ১০ শতাংশ কমানোরও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতেই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে। অপর দিকে বিজি প্রেস সূত্রে জানা গেছে, ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, বাজারে ক্রমাগত বাড়ছে চালের দাম। চালের সরবরাহ বাড়াতে আমদানির অনুমতি দিয়েও উদ্দেশ্য সফল হয়নি। পরে আমদানি উৎসাহিত করতে খাদ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে গত ২৭ ডিসেম্বর বিদ্যমান চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। শুল্ক কমিয়েও চালের বাজার সহনীয় করা যায়নি। এমন পরিস্থিতিতে চালের আমদানি শুল্ক আরও ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিলো সরকার।

অপরদিকে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আসতে শুরু করায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। কারণ, মিসর ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ এখন আর কেউ কিনছেন না। আমদানি করা এই পণ্যটি পচে যাচ্ছে। এতে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। আবার ভারতের পেঁয়াজ আসা অব্যাহত থাকলে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম পড়ে যাবে। এতে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। এ পরিস্থিতিতে পেঁয়াজের ওপর আমদানি শুল্কারোপের অনুরোধ জানিয়ে গত ৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি লেখে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর দেশে উৎপাদিত পেঁয়াজের সুরক্ষা দিতেই পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান