প্রাথমিকে উপবৃত্তি নিশ্চিতে প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ২৩:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০০:০৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার। বিভিন্ন রকম প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত ছকে এক কর্মদিসের মধ্যে পাঠাতে হবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত  জরুরি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা ডাক বিভাগের ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’– এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে ডাটা এন্ট্রির জন্য পোর্টাল উন্মুক্ত করা হয়েছে। বিভিন্ন রকম প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত ছকে এক কর্মদিসের মধ্যে পাঠাতে হবে।’

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাওয়া হয়েছে—

১. সরকারি প্রাথমিক বিদ্যালয়,

২.সরকার স্বীকৃত ইবতেদায়ি সতন্ত্র মাদ্রাসা,

৩.সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়,

৪.শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় (এসকেটি) এবং পিটিআই পরিচালিত পরীক্ষণ বিদ্যালয়,

যেসব প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু আছে সে সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং

৫.চা বাগান অঞ্চলের রেজিস্টার্ড/অনুমতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়।

আদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকারভেদের আলোকে ২০১৯-২০২০ অর্থবছরে (জানুয়ারি থেকে মার্চ) তৃতীয় কিস্তিতে উপবৃত্তির জন্য দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার ভিত্তিতে উপজেলার সব প্রকল্পভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী এক্সেল সিট আকারে সফট কপি আগামী এক কর্মদিবসের মধ্যে [email protected] ইমেলে পাঠাতে হবে।

/এসএমএ/এপিএইচ/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম