‘কুটিল বিবৃতি’ বিষয়ে দূতাবাসগুলোকে সতর্ক করলেন জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ১৫:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১৫:৫৮

প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু এটি তখনই খর্ব হয়, যখন গুজব ছড়িয়ে আরেকজনের ক্ষতি করা হয়। অন্যের ক্ষতি সাধনের অধিকার কারও নেই। আমি চাই ঢাকায় নিয়োজিত মার্কিন দূতাবাসসহ অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলো যেন আমার এই বক্তব্য নোট করে রাখে। আমরা আপনাদের কাছে থেকে বাংলাদেশে বাকস্বাধীনতা নিয়ে কুটিল বিবৃতি আর চাই না।’

শনিবার (৯ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই পোস্ট দেন তিনি। ফেসবুকে সজীব ওয়াজেদ জয়ের পোস্ট

ইংরেজিতে দেওয়া পোস্টে সজীব ওয়াজেদ জয় আরও উল্লেখ করেন, টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে স্থায়ীভাবে ব্যান করেছে। এছাড়া আরও কিছু সংগঠন এবং ব্যক্তিকেও ব্যান করেছে যারা সহিংসতা তৈরিতে গুজব রটিয়েছে। যুক্তরাষ্ট্রের বাকস্বাধীনতার সীমা এটি।

তিনি বলেন, যারা বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অভিযোগ করেন, তারা জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের সরকার বেসরকারি কোম্পানিকে এসব নিয়ন্ত্রণের দায়িত্ব দেয়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে এমনটি হওয়া উচিত নয়। এটি আদালতের সিদ্ধান্তে হওয়া উচিত।

 

/এসও/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম