বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ১৭:১৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রিসালদার (বরখাস্ত হওয়া) মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় সনদ বাতিলের সুপারিশ করা হয়। জামুকার সুপারিশের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। এর আগে গত ১৯ নভেম্বর জামুকার সভায় খুনি মোসলেহ উদ্দিনের বীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়। এছাড়া আরও ৫১ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয়। 

বঙ্গবন্ধুর ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি মোসলেহ উদ্দিন বর্তমানে পলাতক রয়েছে। বঙ্গবন্ধুকে হত্যায় সরাসরি অংশ নেয় এই বরখাস্ত সেনা কর্মকর্তা। মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরের দত্তেরগাঁও গ্রামে। মোসলেহ উদ্দিনের সেনা গেজেট নং-৬৪৩। কিছু দিন আগে মোসলেহ উদ্দিনকে ভারতে গ্রেফতার করা হয়েছে বলে খবর প্রকাশিত হলেও সরকার তা নিশ্চিত করেনি।

এছাড়া সনদ বাতিল করাদের মধ্যে রয়েছেন—নরসিংদী সদরের আবুল ফজল, মো. জয়নাল, কিশোরগঞ্জের করিমগঞ্জের মৃত গোলাম মোস্তফা, গাজীপুরের কালীগঞ্জের আবদুল কাদের, মো. আলতাফ হোসেন, কুমিল্লা চৌদ্দগ্রামের মো. ওয়াহিদুর রহমান ও মরহুম মো. আবদুল মালেক, কক্সবাজার উখিয়ার রুহুল আমিন, ফরিদপুরের সদরপুর উপজেলার ডা. এ গাফফার মিয়া (যুদ্ধাহত)।

বগুড়ার সারিয়াকান্দির মো. সামাদ আলী, নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁদ মোহাম্মদ, মো. ওসমান আলী, মো. জাকির হোসেন, আ. কাদের মোল্লা, আ. রহমান, আ. জব্বার, সরদার মো. বয়েত রেজা, মো. শামসুল হক, মৃত সিরাজুল ইসলাম, মো. আ. গফুর খান, মো. শফি উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মো. আ. রব, মো. জামাত আলী, মো. আ. সামাদ, মো. আফজাল হোসেন, মো. আ. আউয়াল, মো. রফিকুল ইসলাম, মৃত আনছার আলী এবং মৃত নুরুল ইসলামের সনদ বাতিল করা হয়েছে।

সনদ বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদীর মো. তরিকুল ইসলাম, পাবনা সদরের মো. নাসির উদ্দিন, টাঙ্গাইলের ঘাটাইলের মো. আব্দুল বাছেদ করিম ও সখিপুরের মো. আ. বছির মিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া, তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার, মৃত আলী আকবর, মনিরুল ইসলাম, রহমত উল্লাহ, আবদুল মাজেদ।

বরিশালের উজিরপুরের মো. বেলায়েত আলী বিশ্বাস, মো. আবদুল হাকিম মোল্লা, এছাহাক মুন্সি, আবদুল মাজেদ আলী হাওলাদার, মৃত মো. আ. রহিম, হারুন অর রশিদ ও আ. রহমান সরদারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়।

এছাড়াও কিশোরগঞ্জের মৃত মো. মুখলেছুর রহমান, মো. নাসিরুল ইসলাম খান ও মো. আজিজুল হকের সনদ বাতিল করা হয়েছে।

 

/এসএমএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম