পৌষের গরমের পর এবার তাপমাত্রা কমার পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ১৯:৪৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২০:৫৫

পৌষের শেষে এসে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গত কয়েক দিন ধরেই গরম অনুভূত হচ্ছে। যে সময় সাধারণত শীতের প্রকোপে কেঁপে ওঠার কথা দেশ, সে সময়ে গায়ে শীতের কাপড় পরার প্রয়োজনই পড়ছে না। এ অবস্থায় আগামীকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত থেকে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে মধ্য জানুয়ারিতে একটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানানো হয়। সে হিসেবে এই তাপমাত্রা কমার মধ্য দিয়ে ধীরে ধীরে ১৩/১৪ জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের দিক থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আগামীকাল রাতের দিকে তাপমাত্রা ১/২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। এরপর ১৩ বা ১৪ তারিখের দিকে আমরা মাঝারি ধরনের একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে মনে করছি। তবে মাত্রা খুব তীব্র হবে না। মাঝারি ধরনের ওই শৈত্যপ্রবাহ মূলত উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর বেশি প্রভাব ফেলতে পারে।

আজ সোমবার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৮ দশমিক ৩, ময়মনসিংহে ১৫ দশমিক ৭, চট্টগ্রামে ১৯, সিলেটে ১৬ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ১, রংপুরে ১৫, খুলনায় ১৯ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক