ভারতে গেলো সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২১, ১৮:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১৮:৪২

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট  ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ভারতের উদ্দেশে রওয়ানা দেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর এই সমন্বিত কন্টিনজেন্ট আগামী ২৬ জানুয়ারি কুচকাওয়াজে অংশ নেবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আগামী ২৬ জানুয়ারি ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে প্রথমবারের মত বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্টকে (মার্চিং ব্যান্ডসহ) প্রজাতন্ত্র দিবস প্যারেডে অংশগ্রহণের জন্য ভারতের হাইকমিশন আমন্ত্রণ জানায়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই আমন্ত্রণ জানানো হয়।
এতে আরও জানানো হয়, কুচকাওয়াজে অংশগ্রহণের উদ্দেশে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১২২ সদস্যের একটি সমন্বিত কন্টিনজেন্ট কর্নেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (১২ জানুয়ারি) ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবে। এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদী।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম