‘সমৃদ্ধ দেশের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ১৯:০৬আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ২০:২৫

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমে গঠিত জেলা কমিটির উপদেষ্টা কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ‘আমেরিকা-ইউরোপে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমরাও কিন্তু কার্যক্রম শুরু করেছি। কল্পনাও করিনি সমৃদ্ধ দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জনগোষ্ঠীকে একসঙ্গে স্বাস্থ্যসেবা দিতে পারবো। এটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

শনিবার (১৬ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা চিন্তা করেন বলেই দশ বছরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০৩১ সালে উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে পরিণত হওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনার হাত থেকে জনগণকে বাঁচাতে প্রধানমন্ত্রী কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। যে করেই হোক প্রথম দফায় ভ্যাকসিন আনতে হবে। কে বেশি দাম রাখলো আর কে রাখলো না তা দেখার দরকার নেই। এ জন্য আমরা আগেই টাকা পাঠিয়ে দিয়েছি করোনার ভ্যাকসিনের জন্য। তার দিকনির্দেশনার কারণে প্রথম পর্যায়েই ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ।’

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে পারবো। ভ্যাকসিন যারা প্রদান করবেন, সেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলমান রয়েছে। জেলায় জেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

জাহিদ ফারুক বলেন, ‘করোনার ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারণার দরকার আছে। বিশ্বের বড় বড় দেশের রাষ্ট্রপতিরা ভ্যাকসিন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করছেন। সেজন্য সংবাদ মাধ্যমের সহায়তা করতে হবে। সারাবিশ্বে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে ভয়ের কিছু নেই। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সভাপতির বক্তব্যে বলেন, 'প্রথম ধাপে বরিশালের জন্য ৫০ হাজার ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সিভিল সার্জন কার্যালয়ে ৬ লাখ ভ্যাকসিন এবং উপজেলা পর্যায়ে এক থেকে দুই লাখ ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে। একইসঙ্গে ভ্যাকসিন প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রমও চলমান রয়েছে।'

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল শহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন প্রমুখ।

 

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম