অর্থনীতি আরও গতিশীল হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ১৮:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৮:৩০

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটিসহ সরকারের দেওয়া মোট প্রণোদনা প্যাকেজের সংখ্যা ২৩টি। যার মোট আর্থিক পরিমাণ এক লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী যে উদ্দেশে এ দুটি নতুন প্রণোদনা ঘোষণা করেছেন তা অবশ্যই কার্যকর হবে।

রবিবার (১৭ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া নতুন দুটি প্রণোদনার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অত্যন্ত উপকৃত হবে। পাশাপাশি অর্থনীতিতে আরও গতি সঞ্চার হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক ও বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন দুটি প্রণোদনা কর্মসূচি অনুমোদন দিয়েছেন। কর্মসূচি দুটির মোট বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা। যার বাস্তবায়ন অবিলম্বে শুরু হবে বলেও জানান তিনি।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম