চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে প্রার্থী ৩২৯০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ২১:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২১:৪১

চতুর্থ ধাপে ৫৮টি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ হাজার ২৯০ জন। এর মধ্যে মেয়র পদে  ২৮৭ জন, সাধারণ কাউন্সিলর পদে দুই হাজার ৩৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ফেনীর পরশুরাম পৌরসভায় মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রবিবার এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আরও দুটি পৌরসভা যুক্ত হয় এ ধাপে। সব মিলিয়ে ৫৮টিতে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৭ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক