বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠানোর চেষ্টা করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ০০:২৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০০:২৩

করোনা পরিস্থিতিতে বাহরাইন থেকে দেশে ফেরত আসা প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকার অত্যন্ত সচেষ্ট। সেদেশে অবস্থিত বাংলাদেশ মিশন বাহরাইন সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা করোনা পরিস্থিতির আগে দেশে ফেরত এসেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ইতোপূর্বে মানামায় অবস্থিত বাংলাদেশ মিশনে অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল। কিন্তু ৯৬৭ জন প্রবাসী বাংলাদেশি অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। তাদের বিষয়টি বিবেচনার জন্য সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। তাদের তালিকাও ইতোমধ্যে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদের রেজিস্ট্রেশন করার সুযোগ আছে।

করোনা পরিস্থিতিতে গত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাস সাধারণ ক্ষমার আওতায় সেদেশে অবস্থিত ৩০ হাজার অনিয়মিত বাংলাদেশির ভিসা নিয়মিত করা হয়েছে। এখনও ২৫ হাজার বাংলাদেশি অনিয়মিত রয়েছে বলে জানা গেছে। অনিয়মিত বা ভিসার মেয়াদ উত্তীর্ণ বাংলাদেশিদের নিয়মিতকরণের বিষয়টি বিবেচনার জন্য বাহরাইন সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে বাহরাইন সরকার কাউকে জোর করে দেশে পাঠায়নি। অনেক প্রবাসী বাংলাদেশি করোনা পরিস্থিতিতে বা তার আগে স্বেচ্ছায় দেশে ফেরত আসেন। বাহরাইন সরকার কেবল জেলে অবস্থানরত বা ডির্পোটেশন ক্যাম্পের প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরত পাঠায়। ২০১৮ সাল থেকে বাহরাইনে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ রয়েছে। ভিসা পুনরায় চালুর বিষয়ে সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেদেশে প্রবাসী বাংলাদেশিদের ফেরত নেওয়ার বিষয়টি বাহরাইন সরকারের একান্ত এখতিয়ারভুক্ত।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম