ডিজির ওপর চটলেন স্বাস্থ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ জানুয়ারি ২০২১, ১৯:৪১আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৪১

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলমের ওপর চটেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান। প্রধানমন্ত্রীর হালনাগাদ কার্যক্রম ‘কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন ২০২০’ এ তুলে না ধরায় তিনি অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন। এসময় ডিজি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে উপস্থিত ছিলেন। সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্বাস্থ্য বুলেটিনের মোড়ক উন্মোচনের আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব তার বক্তব্যে বলেন, ‘আজ যে বুলেটিন তৈরি করা হয়েছে এটা আরও আপডেট করা যেত। আপডেটেড ইনফরমেশন আরও অনেক কিছু আসে নাই। ডিসেম্বর পর্যন্ত অনেক তথ্য ছিল। আমি মহাপরিচালকের কানে কানে বলেছি যে আপনি অনেক কিছু অন্তর্ভুক্ত করতে পারেননি। এটা দুর্বলতা আপনার। আমি স্যারের (স্বাস্থ্যমন্ত্রী) সামনে আজকেও বলছি, গ্যাভি কভেক্সের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছিলেন জুমে। ৩ মিনিট প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছিলেন জুলাই-আগস্ট মাসে। সেই তথ্য এখানে আসেনি। এটা দুর্বলতা।’

তিনি আরও বলেন, ‘এগুলোকে পুনরায় রিভাইস করে আমরা আপডেট কিছু করবো।’

/এসও/এফএস/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম