১৫ রাষ্ট্রায়ত্ত চিনিকলের ১৪টি অলাভজনক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ১৩:১৯

দেশের ১৫ রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে ১৪টিই অলাভজনক বলে জানিয়েছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সরকারি দলের সংসদ সদস্য আলী আজমের এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (১৯ জানুয়ারি) সংসদকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকল রয়েছে। যার মধ্যে একটি মিল কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড লাভজনক এবং বাকি ১৪টি মিল অলাভজনক।

মন্ত্রী বলেন, ২০২০-২১ মাড়াই মৌসুমের জন্য ৬টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। কোনও চিনিকল বন্ধ করা হয়নি। চিনিকল বন্ধ করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশের চিনি শিল্পকে রক্ষা করতে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। নাটোর জেলার লালপুর উপজেলা, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলায় বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে শিল্প কারখানা স্থাপনের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলমান রয়েছে।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৫ চিনিকলের মধ্যে ৬টিতে মাড়াই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বাকি ৯টি চিনিকলের মাড়াই কার্যক্রম চলমান। কোনও চিনিকল বন্ধ করা হয়নি। 

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, সারাদেশে উন্নত অবকাঠামো সমৃদ্ধির লক্ষ্যে ৭৬টি বিসিক শিল্পনগরী স্থাপিত হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ১২টি শিল্পনগরী প্রকল্প স্থাপনের কাজ বাস্তবায়নাধীন রয়েছে। 


 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম