আসছে উপহারের ভ্যাকসিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১০:৫৪আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:২৪

এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে করে আসছে ভারত থেকে উপহার হিসেবে পাঠানো ২০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ভ্যাকসিনের চালান নিয়ে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। সংশ্লিষ্ট সূত্র মতে বেলা ১১-১২ টার মধ্যে ভ্যাক্সিন বহনকারী বিমান বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা। পরে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভ্যাক্সিন হস্তানন্তর করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর এসব টিকা তুলে দেওয়ার কথা।

এর আগে বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ভ্যাকসিনের চালান আসার বিষয়ে জানান। তিনি বলেন, টিকা আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেওয়া হবে।

এছাড়া ২৫ জানুয়ারি বাংলাদেেশের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। এক সংবাদ সম্মেলনে তিনি জানান বাংলাদেশের কিনে নেওয়া ৫০ লাখ টিকা আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির ভেতরে আসবে।

এদিকে ভ্যাকসিন পৌঁছাবার পর আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘ড্রাই রান’ বা মহড়া শুরুর মাধ্যমে দেশে করোনা টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মানান।

বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে গত ১১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর জানায়, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে করোনাভাইরাসের টিকা জাতীয়ভাবে শুরু হবে।

আরও পড়ুন:
‘৯ কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার’
ভারতীয় ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান ‘পদ্মায়’
প্রাইভেট হাসপাতালে এখনই করোনার টিকা নয়

/জেএ/সিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম