ই-কমার্সে বিপ্লব সৃষ্টি করছে নারীরা: প্রতিমন্ত্রী ইন্দিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৯:০১আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৪১

দেশের অনলাইন ও ই-কমার্স প্রতিষ্ঠানের ৮০ ভাগ এখন নারীরা পরিচালনা করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘নারীরা আজ আর ঘরে বসে নেই। তারা এখন সফল উদ্যোক্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছেন। সেই দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারীরা ই-কমার্স ও ক্ষুদ্র ব্যবসায় বিপ্লব সৃষ্টি করেছেন।’

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীর শিশু একাডেমি মিলনায়তন থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ইন্দিরা বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ এবং ব্র্যান্ডিং করার জন্য জয়িতা ফাউন্ডেশন গঠন করেছে সরকার। রাজধানীর ধানমন্ডিতে আগামী মার্চ মাসের মধ্যে জয়িতা ফাউন্ডেশনের ১০ তলা ভবন নির্মাণকাজ উদ্বোধন করা হবে।’

সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের নারীদের জন্য বাড়তি সুযোগের দরকার নেই। তাদের জন্য প্রয়োজন সমতা সৃষ্টি করা। আজ ই-কমার্সে নারীদের জয়জয়কার। দেশে যত অনলাইন ও ই-কমার্স প্রতিষ্ঠান আছে তার শতকরা ৮০ ভাগ পরিচালনা করছেন নারীরা। পুরস্কারপ্রাপ্ত জয়িতারা সমাজে নারীর ক্ষমতায়নের উদাহরণ সৃষ্টি করেছে।’

অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কারের নগদ অর্থ প্রদান করা হয়। সিলেট বিভাগীয় পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সিলেটের ফরিদা আক্তার চৌধুরী, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুনামগঞ্জের নাসিমা আক্তার খানম, সফল জননী ক্যাটাগরিতে সিলেটের মন্দিরা রাণী ভট্টাচার্য এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা মৌলভীবাজারের পারভীন আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সুনামগঞ্জের ফরিদা পারভীনকে এ বছর জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এম কাজী ইমদাদুল ইসলাম, সাবেক এমপি সৈয়দা জেবুননেছা হক, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমেদ ও মো. আরশ আলী। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/জেইউ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম