মৃত্যু ৮ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৬:২০আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন আট হাজার তিন জন। শনিবার (২৩ জানুয়ারি) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত তিন জন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম রোগীর মৃত্যু হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩৬ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৮ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার তিন দশমিক ৯২ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫১ শতাংশ।

অধিদফতর জানায়, দেশে বর্তমানে ২০০টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষাগার রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে ১১৬টি, জিএ-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ২৮টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৫৬টি পরীক্ষাগারে।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার সাতটি, আর পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ১১৫টি। এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৪১ হাজার ৩৮৯টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৭ লাখ ৭৬ হাজার ৪০১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে সাত লাখ ৬৪ হাজার ৯৮৮টি।

মারা যাওয়া ২২ জনের মধ্যে পুরুষ ১৭ জন, আর নারী পাঁচ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৬৪ জন, আর নারী মারা গেছেনে এক হাজার ৯৩৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭৭ শতাংশ এবং নারী ২৪ দশমিক ২৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে আছেন একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৮ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন এবং বরিশাল বিভাগের আছেন একজন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৩৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২১২ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রংপুর বিভাগের আট জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের ১১ জন, রাজশাহী বিভাগের ৩৫ জন এবং সিলেট বিভাগের নয় জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২১২ জন, ছাড়া পেয়েছেন ৪৪৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ১৫ হাজার ৩২৩ জন, ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৪৭৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৫ হাজার ৮৪৬ জন।

২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৭ জন, ছাড়া পেয়েছেন ১১৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৮ হাজার ৫৯৮ জন, ছাড়া পেয়েছেন ৮৭ হাজার ৮৩৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৭৬২ জন।

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম