ভোজ্য তেলের দাম এখনও নির্ধারিত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৪:২৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:২৭

ভোজ্য তেলের দাম এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করে দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম ঠিক করা হবে। এজন্য ট্যারিফ কমিশনের নেতৃত্বে ব্যবসয়ীদের সঙ্গে নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি অবিলম্বে একটি প্রতিবেদন দেবে।

রবিবার (২৪ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ভোজ্য তেলের উর্ধ্বমূল্য বিষয়ে এ বৈঠক হয়।

মন্ত্রী বলেন, আসন্ন রামজানে প্রয়োজনীয় নিত্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে চাহিদা তিনগুণ আমদানি করা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে ভোজ্য তেল, ডাল, খেজুর, চিনি, ছোলা।

এছাড়া উৎপাদক এবং ভোক্তার মাঝামাঝি দালাল, ফাঁড়িয়াদের দৌরাত্ম কমাতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর মনিটরিং করবে বলেও তিনি জানান।

/এসআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম