কিসের নির্মূল কমিটি– প্রশ্ন কাজী ফিরোজ রশীদের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জানুয়ারি ২০২১, ১৫:২১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৫:২১

দেশের আইন-আদালত থাকতে ‌নাস্তিক নির্মূল ও ঘাতক-দালাল নির্মূল কমিটি নামে দু’টি সংগঠন রয়েছে জানিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। তিনি বলেছেন, ‘কিসের নির্মূল কমিটি।’ 

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদের একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন তোলেন। 

কাজী ফিরোজ বলেন, ‘আমাদের কিছু সংগঠন আছে। একটি সংগঠন আছে নাস্তিক নির্মূল কমিটি। আরেকটি সংগঠন হচ্ছে ঘাতক-দালাল নির্মূল কমিটি। এই নির্মূল করার ক্ষমতা এদের কে দিয়েছে? আমি জানতে চাই। তুমি কে নির্মূল করার? আমার দেশে কোট-কাচারি আছে না? অনেক বিচার করেছে এই সরকার। বঙ্গবন্ধু হত্যার বিচার হচ্ছে, রাজকারদের বিচার হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, তুমি কেন নির্মুল করার কারা? তোমরা নিজেরা পুলিশ প্রোটেকশনে থেকে এই ধান্দাবাজি করছ, এইটা জনগণ বিশ্বাস করে না। আমি মনে করি যে এদেরকেই প্রতিরোধ করার দরকার। ’

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘অনুরোধ করবো, এই সব সংগঠনগুলো বন্ধ করুন। যাতে কেউ মানুষ নির্মূল করতে না পরে। কিসের নির্মূল কমিটি? আমাদের সমাজে একটা ক্যাটাগরি আছে।‘  

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমেই সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন। যদি বন্ধ না করতেন একটা বিপর্যয়ের মুখে পড়তে হতো। একটা ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে আমরা বেঁচে গেছি। মার্চে গরম আসবে তখন স্কুল-কলেজ খুলে দিলে ভালো হবে।

নিজ এলাকা গোপালগঞ্জ গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘বাড়ি গিয়েছিলাম। পদ্মা ব্রিজের ওখান দিয়ে আসলাম। যারা একদিন বলেছিল যে পদ্মা ব্রিজের টাকা চুরি হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল টাকা দেবে না। কোথায়, কে কয় টাকা চুরি করেছে উপরে নিয়ে দাঁড় করিয়ে দেখানো উচিত যে কে টাকা চুরি করেছে তোমার জবাব দিতে হবে, না হলে এখান থেকে নিচে ফেলবো তোমাকে।’ 

/ইএইচএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী