বাইরে ভ্যাকসিন পাওয়ার কোনও সম্ভাবনা নেই: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ২০:৪১আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৩১

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমদানি করা ভ্যাকসিন বাইরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পাপন বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ওষুধ কোম্পানির কর্মচারীরা। কারণ, একদিনও কাজ বন্ধ থাকেনি। দেশের প্রতিটি দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। আমাদের প্রতিনিধিদের হাসপাতাল ও চেম্বারে যেতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সরকারের যে তালিকা আছে, তাতে প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কেউই আমরা সেখানে নেই। সেজন্য দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য আমরা কিছু ভ্যাকসিন এনেছি। ওষুধ শিল্প সমিতির মাধ্যমে সেটা আমরা চেয়েছি। ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য আমরা ১০ লাখ ডোজ ভ্যাকসিন আনছি।’

তিনি আরও বলেন, ‘এই ভ্যাকসিন বাইরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। এখন যদি সরকার বলে যে আমরা প্রাইভেট মার্কেটে দেই। প্রাইভেট বলতে হাসপাতাল-ক্লিনিক। আমরা তখন চেষ্টা করে দেখবো যে তাদের জন্য আনতে পারি কিনা। এখন যেটা আসছে সেটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে দেওয়ার পর যদি কিছু থাকে, তাহলে আমরা দুই-একটা কোম্পানিকে দিতে পারি। ওষুধ কোম্পানিগুলোর সব কর্মচারী এবং তাদের পরিবার পাবে। সুতরাং, এক্ষেত্রে ১০ লাখ ডোজও অনেক কম।’

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে করোনা ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

আরও পড়ুন:

কেনা ভ্যাকসিন আসছে কাল, রাখা হবে টঙ্গীতে

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম