আরও ১৮ মৃত্যু, শনাক্ত ৬০২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৪আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ৮ হাজার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৬০২ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩২ হাজার ৪০১ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৬ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩৭৯ জন।

সোমবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৮১০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৮২৯টি। এখন পর্যন্ত ৩৫ লাখ ৭০ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ০৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হর ৮৯ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৯৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৪৬ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১২ জন,  ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং  ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৮ জন।  

 

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম