জুলাই থেকে ২ লাখ টাকার ওপরে সব কর ই-পেমেন্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৭:১১আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৭:১১

আগামী ১ জুলাই থেকে দুই লাখ টাকার ওপরে সব ধরনের কর ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্ট ছাড়া নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১’ উপলক্ষে ভার্চুয়াল সেমিনার ও ডব্লিউসিও সার্টিফিকেট অব মেরিট প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজস্ব বোর্ডকে অটোমেশনের আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিতে ই-পেমেন্টের রোড ম্যাপ জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সফটওয়্যার আছে। আগামী ১ এপ্রিল থেকে আইসিডি কাস্টমস হাউজ-কমলাপুরে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।’

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘১৩টি স্ক্যানার কার্যক্রম গ্রহণ করেছি।’ স্ক্যানারগুলো আসলে পণ্য ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে বলে জানান তিনি।

করোনাকালে একদিনের জন্যও রাজস্ব বোর্ডের কার্যক্রম বন্ধ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘অর্থনীতির চাকা সচল ও সাপ্লাই চেনকে ঠিক রাখতে কাস্টমসের কার্যক্রম বা ভ্যাটের কার্যক্রম এক মিনিটের জন্য ও বন্ধ হয়নি।’

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এখন ১০টি স্ক্যানার আছে। অপরদিকে অনেক পোর্টেই স্ক্যানার নেই। নতুন ১৩টি স্ক্যানার কেনার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে।’

এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম ছাড়াও রাজস্ব বোর্ডের সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম