নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৯:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৯:৪০

সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রাজশাহীর বর্তমান বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ুন কবীরকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ ও সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব আদেশ অবিলম্ব কার্যকর হবে।

জানা গেছে, নির্বাচন কমিশনের বর্তমান সিনিয়র সচিব মো. আলমগীর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ অবসরে যাবেন। অবসরে যাওয়ার সুবিধার্থে মঙ্গলবার তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী