সাংবাদিকদের ঝুঁকি ভাতা ও পেনশনসহ সুযোগ বৃদ্ধি প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৭:৩৫

সাংবাদিকদের ঝুঁকি ভাতা ও পেনশনসহ আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাবিশ্বে একটি সম্মানজনক ও আলোচিত পেশা সাংবাদিকতা। আমরা সুষ্ঠু সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করেছি। সরকার নানাভাবে আপনাদের পাশে আছেন। ওয়েজবোর্ড ও কল্যাণ তহবিল নিয়ে কাজ করা হচ্ছে।’

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা, মরণোত্তর সম্মাননা ও সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।

এম এ মান্নান বলেন, ‘সরকার সব ক্ষেত্রেই ব্যয় বাড়াচ্ছে, বিনিয়োগ করছে। তাই এক্ষেত্রেও আরও বিনিয়োগ হবে বলে আশা করছি। বিভিন্ন খাতে ঝুঁকি ভাতা এবং পেনশন চালু আছে। অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে সাংবাদিকতাতেও কিভাবে সেটি চালু করা যায় সেই বিষয়ে আমি চেষ্টা করবো।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী। সভায় সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি মিজান মালিক।

/এসএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম