সুস্থতার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৪৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১৩৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৪৭৫টি। এখন পর্যন্ত ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৯ জন পুরুষ এবং একজন নারী। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ১৬৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৯৭১ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব রয়েছেন ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

২৪ ঘণ্টায় ১০ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।   

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম