‘আমি বড় একটি কারাগারে বন্দি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২০

করোনা মহামারিকালে মূলত গণভবনে বসে কাজকর্ম চালানোর বিষয়টিকে ‘বন্দিদশার’ সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে সংসদ অধিবেশনে যোগ দেওয়াকে বাইরে বের হওয়ার একটি সুযোগ হিসেবে উল্লেখ করেছেন তিনি। করোনাকালে সংসদ অধিবেশনের সময়গুলো ভালো কেটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো বড় একটি কারাগারে বন্দি আছি। এজন্য সংসদ অধিবেশনে আমার সময় কাটে। এজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তিন কোটি ডোজ ভ্যাকসিন কিনেছি। ভারত ২০ লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে। কেনা ভ্যাকসিনের ৫০ লাখ ইতোমধ্যে এসে গেছে। ইতোমধ্যে প্রত্যেক জেলা-উপজেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। আগামী ৬ বা ৮ তারিখ থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। কারা চায় তারা রেজিস্ট্রেশন করবে। যারা চাইবেন তাদের করোনার টিকা দেওয়া হবে। কে কে চায় তা বলতে হবে। ভ্যাকসিন যারা নেবেন তাদেরও মাস্ক পরে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব থেকে করোনাভাইরাস না যাবে ততদিনই এটা মেনে চলতে হবে। তাছাড়া অ্যান্টিবডি টেস্টের নির্দেশনা দেওয়া হয়েছে। সেটাও করা হচ্ছে।’

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম